123456789101112131415161718 উচ্চমাধ্যমিকের “কে বাঁচায় কে বাঁচে” গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন Fill The Details Before Start The Test. 1 / 18 1) মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে ‘পাশবিক স্বার্থপরতা’ বলেছে , তা হল – a. অনাহারে মৃত্যু দেখেও দুঃখ না পাওয়া b. বেঁচে থাকার জন্য উপযুক্ত আহারগ্রহণের মানসিকতা c. ত্রান কার্যে সরকারের উদাসীনতা d. স্ত্রীর স্বাস্থ্যকে উপেক্ষা করা 2 / 18 2) “বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে” যেখানে – a. কম লোক বাস করে b. মানুষেরা ঝগড়া করে c. ফুটপাথও বেশি নেই d. লোক বেশি যায় না 3 / 18 3) “সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারন অর্থহীন অনুচিত কাঠিন্যে।” – সে কীসের মতো মাথা খুঁড়ছে ? – a. শার্শিতে আটকানো মৌমাছির মতো b. আহত ব্যক্তির মতো c. পাগলের মতো d. অসুস্থ রোগীর মতো 4 / 18 4) “মৃত্যুঞ্জয় একতাড়া নোট নিখিলের সামনে রাখল।” – টাকাটা – a. নিখিলকে ঘুষ দেবে b. রিলিফ ফান্ডে দেবে c. নিখিলকে ধার দেবে d. অফিসের সকলকে ভুরিভোজ করাবে 5 / 18 5) “নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে।” কারণ – a. মৃত্যুঞ্জয়ের শরীর খারাপ b. মৃত্যুঞ্জয় মানুষের হয়ে কাজ করে c. মৃত্যুঞ্জয় অফিসে যায় না d. মৃত্যুঞ্জয় বাইরে চলে গেছে 6 / 18 6) “নিখিল সন্তর্পণে প্রশ্ন করল।” – তার প্রশ্নটি ছিল – a. তোমার কী হল ? b. কী হয়েছে তোমার ? c. কী হল হে তোমার ? d. কী হল তোমার ? 7 / 18 7) “পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে” – লঙ্গরখানা খুঁজে বার করে কী দেখে মৃত্যুঞ্জয় ? a. অসহায় মানুষদের দেখে b. দুর্ভিক্ষ দেখে c. মানুষের অবিচার দেখে d. অন্নপ্রার্থীর ভিড় দেখে 8 / 18 8) “ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না।” – কার প্রয়োজন হয় না ? a. মৃত্যুঞ্জয় b. টুনু c. টুনুর মা d. নিখিল 9 / 18 9) “পাশের কুঠরি থেকে নিখিল যখন খবর নিতে এল ,” – তখন মৃত্যুঞ্জয় – a. জল পান করছিল b. ভাত খাচ্ছিল c. বই পড়ছিল d. টিফিন করছিল 10 / 18 10) অফিসে মৃত্যুঞ্জয় নিখিলের চেয়ে পঞ্চাশ টাকা বেশি মাইনে পায় , কারণ – a. একটা বাড়তি দায়িত্বের জন্য b. মৃত্যুঞ্জয় বসের প্রিয় বলে c. মৃত্যুঞ্জয়ের বয়স বেশি বলে d. মৃত্যুঞ্জয় দূর থেকে আসে বলে 11 / 18 11) “অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে।” – সে কে ? – a. টুনু b. নিখিল c. টুনুর মা d. অফিসের বস 12 / 18 12) মৃত্যুঞ্জয় তার মাইনের কতটা অংশ রিলিফ ফান্ডে দান করার জন্য নিখিলকে দিতে চেয়েছিল ? – a. মাইনের একের চার ভাগ b. বোনাস পাওয়া অংশ c. সমস্ত মাইনেটাই d. মাইনের অর্ধেক অংশ 13 / 18 13) “একটা কাজ করে দিতে হবে ভাই।” – কী কাজ করতে বলেছিল মৃত্যুঞ্জয় ? – a. বাজার করতে বলেছিল b. খাবার সংগ্রহ করতে বলেছিল c. দুর্ভিক্ষ পীড়িত মানুষদের পাশে দাঁড়াতে বলেছিল d. টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে বলেছিল 14 / 18 14) “কারো বুকে নালিশ নেই , কারো মনে প্রতিবাদ নেই।” – কাদের কথা বলা হয়েছে ? a. কলকাতার উচ্চবিত্ত উদাসীন মানুষদের b. মৃত্যুঞ্জয়ের অফিসের সকল কর্মচারীর c. লঙ্গরখানায় অন্নপ্রার্থী দুর্ভিক্ষপীড়িত মানুষদের d. মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকেদের 15 / 18 15) ‘কে বাঁচায় , কে বাঁচে’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ? a. পুথিপত্র b. মহামন্বন্তর c. কালিকলম d. ভৈরব 16 / 18 16) “এ অপরাধের প্রায়শ্চিত্ত কী ?” – কোন অপরাধের কথা বলা হয়েছে ? – a. জেনেশুনেও কোনোরকম প্রতিবাদ না করা b. জেনেশুনেও এতকাল চারবেলা খাওয়া c. জেনেশুনেও ভরপেট খাওয়া d. জেনেশুনেও না খাওয়া 17 / 18 17) মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে – a. দশজন লোক b. সাতজন লোক c. পাঁচজন লোক d. ন’জন লোক 18 / 18 18) “না খেয়ে মরাটা উচিত নয় ভাই।” – কথাটি বলেছে – a. টুনুর মা b. নিখিল c. মৃত্যুঞ্জয় d. টুনু Your score is 0%